২৫ কেজি ওজন কমিয়েছেন অপু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপু বিশ্বাস ষ ছবি: প্রথম আলো
অপু বিশ্বাস ষ ছবি: প্রথম আলো

অপু বিশ্বাস অভিনীত মাই নেম ইজ খান ছবিটি মুক্তি পেয়েছিল গত বছর রোজার ঈদে। এরপর দীর্ঘ বিরতি। ১১ এপ্রিল আবার মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি। নাম ডেয়ারিং লাভার। পরিচালক বদিউল আলম।
অপু বলেন, ‘এই দীর্ঘ বিরতিতে ২৫ কেজি ওজন কমিয়েছি। পর্দায় আমাকে দেখে এখন অনেকেই অবাক হবেন। অবাক হওয়ার কিছু নেই। নিজেকে নতুনভাবে সবার সামনে উপস্থাপন করতে যাচ্ছি আমি।’
ডেয়ারিং লাভার ছবিতে অপু অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে। অপু বললেন, ‘ডেয়ারিং লাভার রোমান্টিক কমেডিনির্ভর ছবি। আশা করছি, আবারও আমরা একটি ব্যবসাসফল ছবি উপহার দিতে পারব।’
ডেয়ারিং লাভার ছবির সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম। কাহিনি লিখেছেন কমল সরকার।