২৫ বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ২৫ বছর পর আবার সেই খুশির ঘটনাটি ঘটতে যাচ্ছে। তা হচ্ছে ভুবনজয়ী কণ্ঠশিল্পী লতা মুঙ্গেশকর গাইবেন, সে গানে ঠোঁট মেলাবেন একসময় বলিউডি ছবিতে আবেদনময়ী হিসেবে ঝড় তোলা তারকা জিনাত আমান। এর আগে ১৯৮৫ সালে ইয়ারো কি কসম ছবিতে লতার গানে জিনাত ঠোঁট মিলিয়েছিলেন। এবার সঞ্জয় শর্মার দুনো ইয়ে...না জানে কৌন ছবিতে লতার গানে ঠোঁট মেলাবেন জিনাত। সংগীত পরিচালনায় রয়েছেন নিখিল। ওয়েবসাইট।