২৫ বছরে উত্তরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরণের সদস্যরা নৃত্য পরিবেশন করছেন l ছবি: প্রথম আলো
উত্তরণের সদস্যরা নৃত্য পরিবেশন করছেন l ছবি: প্রথম আলো

বরিশালের ব্রজমোহন কলেজের অন্যতম সাংস্কৃতিক সংগঠন উত্তরণের ২৫ বছর পূর্ণ হলো। এ উপলক্ষে গত বুধবার ব্রজমোহন কলেজকে সাজানো হয় বর্ণিল সাজে। সকালে উৎসব উদ্বোধন করেন অধ্যক্ষ ফজলুল হক। স্মারক বেলুন মুক্ত করেন নাট্যব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ। উদ্বোধন শেষে কলেজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উৎসবের কো-চেয়ারম্যান মিন্টু করের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন খায়রুল আলম সবুজ, ফজলুল হক, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক, শিক্ষক পরিষদের সম্পাদক এ এস কাইয়ুম উদ্দিন আহম্মেদ, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান শাহ শাজেদা, উত্তরণের সাবেক সভাপতি ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য আজমল হোসেন প্রমুখ। আলোচনা শেষে আবৃত্তি, গান ও নাচ পরিবেশন করেন উত্তরণের সদস্যরা। সবশেষে ছিল নাটক।