২৫ মার্চ জন্মদিন পালন করেননি ফারুক আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেতা ফারুক আহমেদ
অভিনেতা ফারুক আহমেদ

অভিনেতা ফারুক আহমেদের জন্মদিন ছিল গতকাল। সম্প্রতি বাংলাদেশ সরকার এই দিনটিকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করেছেন। দিনটির তাৎপর্য চিন্তা করে গণহত্যা দিবসে জন্মদিন পালন করেননি এ অভিনেতা। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফারুক আহমেদ লিখেছেন, ‘আজ ২৫ মার্চ গণহত্যা দিবস। আজ আমার জন্মদিন। গণহত্যা দিবসে জন্মদিন পালন করা মানে শহীদদের আত্মাকে অপমান করা। জীবনে আমি কখনো এই দিনে জন্মদিন পালন করব না। যাঁরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের আন্তরিক ধন্যবাদ।’

কথা প্রসঙ্গে ফারুক আহমেদ জানালেন, ‘এই দিনে ঘটা করে জন্মদিন পালন করার পক্ষপাতী নই আমি। যাঁরা শুভেচ্ছা জানান তাঁদেরও বলি এই ব্যাপারটা।’
নিয়মিত ধারাবাহিক ও একক নাটকে অভিনয় করছেন এ অভিনেতা। তবে তিনি জনপ্রিয় হয়েছেন হুমায়ূন আহমেদ নির্মিত বেশ কিছু নাটকে অভিনয় করে।