২৫ মে ঢাকা আসছেন সালমান খুরশিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশের নয় দশক পূর্তির যৌথ উদ্যাপনে অংশ নিতে ভারতের আইন, বিচার ও সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী সালমান খুরশিদ দুই দিনের সফরে ঢাকা আসছেন ২৫ মে। ‘বিদ্রোহী’ প্রকাশনার বিশেষ অনুষ্ঠানে তিনি ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে রয়েছেন ভারতীয় লোকসভার সদস্য ভোলা সিং ও চংশেন মংকোসুংকুম।২৫ ও ২৬ মে অনুষ্ঠেয় ঢাকার অনুষ্ঠানে বাঁধন চন্দ্র সেনগুপ্ত, প্রদীপ ঘোষ, সুস্মিতা গোস্বামী, নবারুণ ভট্টাচার্যসহ ভারতের প্রখ্যাত নজরুল বিশেষজ্ঞ ও শিল্পীরা অংশ নেবেন।