২৫ মে নজরুল মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘এবি ব্যাংক-চ্যানেল আই নজরুল মেলা’। আগামীকাল ২৫ মে চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত হবে মেলা। দিনব্যাপী এ মেলায় থাকবে নবীন-প্রবীণ শিল্পীদের পরিবেশনায় নজরুলসংগীত, নৃত্যনাট্য, আবৃত্তি, নজরুল রচনাবলি পাঠ, ছবি আঁকা ইত্যাদির আয়োজন। এবারের নজরুল মেলায় আজীবন সম্মাননা পাচ্ছেন সংগীতজ্ঞ খালিদ হোসেন। সেই সঙ্গে সম্মাননা পাচ্ছে ‘তরঙ্গ অব ক্যালিফোর্নিয়া’। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।