২৬ আগস্ট মুক্তি পাচ্ছে ‘চ্যাপলিন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার্লি চ্যাপলিনকে নিয়ে তৈরি হলো চলচ্চিত্র চ্যাপলিন। বাংলা ভাষায় তৈরি ছবিটি কলকাতায় মুক্তি পাচ্ছে ২৬ আগস্ট। কলকাতায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ছবির পরিচালক অনিন্দ্য ব্যানার্জি। ছবিতে চ্যাপলিনের ভূমিকায় অভিনয় করছেন রুদ্রনীল ঘোষ। তাঁর সঙ্গে আরও আছেন রুচিতা, শিশুশিল্পী সোহম, অরিজিৎ দত্ত প্রমুখ। ছবিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মীর এবং পরিচালক শ্রীজিৎ মুখার্জি।