২৬ জন ভাষাসৈনিককে নিয়ে ‘একুশের যাত্রী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান ভাষা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ২৬ জন ভাষাসৈনিককে নিয়ে তৈরি হলো ধারাবাহিক তথ্যচিত্র একুশের যাত্রী। তৈরি করছেন তারেক মাহমুদ। গতকাল ১ ফেব্রুয়ারি থেকে চ্যানেল আইতে এই তথ্যচিত্রটি প্রচারিত হচ্ছে। পুরো ফেব্রুয়ারি মাস সকাল সাতটা ৩৫ মিনিটে দেখানো হবে অনুষ্ঠানটি। একুশের যাত্রী তথ্যচিত্রের বিভিন্ন পর্বে রয়েছেন ভাষাসৈনিক আবদুল মতিন, আহমদ রফিক, রফিকুল ইসলাম, মুস্তাফা নূরউল ইসলাম, সাঈদ হায়দার, রওশন আরা, হালিমা খাতুন, সুফিয়া আহমেদ, আনিসুজ্জামান, গোলাম আরিফ, সাদেক খান, মুহম্মদ জিয়াদ আলী, কামাল লোহানী, সামছুল হুদা, জসিম উদ্দীন আহমেদ, সফর আলী আকন্দ, আমির আলী খান, তোফাজ্জল হোসেন, মোতাহার হোসেন সূফী, আলী আজগর, মির্জা মাজহারুল ইসলাম, আবদুল কাদের খান, বাহাউদ্দিন চৌধুরী, আবদুল গফুর, আজিজুল ইসলাম খান এবং নীলুফার খাতুন।