২৬ জুন থেকে টিভিতে ‘কে হতে চায় কোটিপতি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠানটি দেশ টিভিতে শুরু হচ্ছে ২৬ জুন। গতকাল রোববার দেশ টিভি সূত্রে এ খবর জানা গেছে। অনুষ্ঠানটির সঞ্চালকের ভূমিকায় আছেন আনিসুল হক। এদিকে আজ সোমবার থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতার প্রাথমিক বাছাইয়ের প্রথম পর্ব। আজ রাজশাহী ও সিলেটে, ২৫ মে খুলনা ও চট্টগ্রামে আর ২৭ মে ঢাকায় হবে এই বাছাই কার্যক্রম। এসব বাছাই-প্রক্রিয়া থেকে ১২০ জন প্রতিযোগীকে চূড়ান্ত করা হবে। তাঁদের নিয়েই ২৬ জুন থেকে ‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠান প্রচার শুরু হবে। এরপর আবারও বাছাই কার্যক্রম আয়োজন করা হবে ১৫ ও ২৯ জুলাই। মোট তিন দফা বাছাই কার্যক্রম থেকে মোট ২০৪ জনকে ‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠানের হট সিটের জন্য নির্বাচন করা হবে। ডেল্টা বের প্রযোজনায় অনুষ্ঠানটি নির্মাণ করছে রেড ডট। আর পৃষ্ঠপোষক রবি।