২৬ দিনের জন্য কক্সবাজারে নিরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ দিনের জন্য ঢাকা ছাড়লেন চলচ্চিত্র অভিনেতা নিরব। তিনটি ছবির শুটিংয়ের জন্য গতকাল বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি কক্সবাজারের উদ্দেশে উড়াল দেন। তিনটি ছবির মধ্যে দুটির নাম চূড়ান্ত করা হয়েছে। এগুলো হচ্ছে রয়েল-অনিক পরিচালিত ‘গেইম’ আর অন্যটি হচ্ছে আতিক রহমানের ‘অন্তরে অন্তরে’। দুটি ছবিতে নিরবের বিপরীতে আছেন নবাগত অমৃতা।কক্সবাজার থেকে নিরব জানান, ‘একসঙ্গে তিনটি ছবির শুটিং করতে কক্সবাজার এসেছি। ছবিগুলোর শুটিং শেষে আগামী ২২ এপ্রিল ঢাকায় ফিরব।’এদিকে, এই দুটি ছবি ছাড়া নিরব সায়েন্স ফিকশন ছবি ‘পরবাসিনী’তেও প্রধান চরিত্রে অভিনয় করছেন। এই ছবিতে নিরবের সহ-অভিনেত্রী মেহজাবিন।