২৯ জুলাই বাংলাদেশের প্রেক্ষাগৃহে 'কেলোর কীর্তি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় বাংলা কমেডি ছবি ‘কেলোর কীর্তি’ প্রদর্শনে আর কোনো আইনি বাধা নেই। ছবিটি প্রদর্শনে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।
গতকাল রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এই আদেশ দিয়েছেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক।
‘কেলোর কীর্তি’ ছবিটি বাংলাদেশে প্রদর্শনের যাবতীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন প্রযোজক বিজয় খেমকা। তিনি বলেন, ২৯ জুলাই বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
২২ জুলাই বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান আরাধনা এন্টারপ্রাইজের। আদালতের নিষেধাজ্ঞার কারণে তখন ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি।