২৯ জুলাই ‘গান্ধী টু হিটলার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মহাত্মা গান্ধী কয়েকটি চিঠি লিখেছিলেন জার্মানির স্বৈরশাসক এডলফ হিটলারকে। হিটলারও সেই চিঠির জবাব পাঠিয়েছিলেন। এবার সেসব চিঠি নিয়ে তৈরি হলো চলচ্চিত্র গান্ধী টু হিটলার। গোড়াতে ছবিটির নাম ছিল মাই ফ্রেন্ড হিটলার। জানা গেছে, ছবিটি মুক্তি পাচ্ছে ২৯ জুলাই। ছবিতে হিটলারের ভূমিকায় অভিনয় করছেন রঘুবীর যাদব। এ ছাড়া ইভা ব্রাউনের ভূমিকায় নেহা ধুপিয়া, মহাত্মা গান্ধীর ভূমিকায় অভিজিৎ দত্ত, নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভূমিকায় ভূপেশ কুমার পান্ডে, গোয়েবলসের ভূমিকায় নলিন সিং অভিনয় করছেন। ছবিটি পরিচালনা করেছেন রাকেশ রঞ্জনকুমার। ছবিতে গান্ধীর প্রিয় ভজন গেয়েছেন ভূপেন হাজারিকা।