৩ ডিসেম্বর বামবা কনসার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীর প্রতি সহিংসতা অবসানের আহ্বান জানিয়ে কনসার্টের আয়োজন করেছে বামবা। ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘নারীর প্রতি সহিংসতাকে “না” বলুন: প্রকৃত পুরুষ হয়ে উঠুন’ শিরোনামে এই কনসার্ট অনুষ্ঠিত হবে আগামী ৩ ডিসেম্বর। এরই মধ্যে কনসার্টের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।বামবা সূত্রে জানা গেছে, এই কনসার্টে গান করবে নগর বাউল, এলআরবি, সোলস, মাইলস, ওয়ারফেইজ, প্রমিথিউস, অর্থহীন, ক্রিপটিক ফেইথ, আর্টসেল, মেটাল মেজ, পাওয়ার সার্জ ও লালন।কনসার্টের টিকিটের দাম রাখা হয়েছে ১৫০ টাকা।আয়োজকেরা জানান, ৩ ডিসেম্বর বেলা তিনটায় শুরু হবে কনসার্ট। চলবে রাত পর্যন্ত।