৩০ খণ্ডে ঐতিহ্য রবীন্দ্র-রচনাবলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ আকরম হোসেন সম্পাদিত ৩০ খণ্ডে ঐতিহ্য রবীন্দ্র-রচনাবলি প্রকাশনা অনুষ্ঠান আজ বুধবার বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হবে। এটি প্রকাশ করেছে সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্য। শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী, সাবেক উপাচার্য পবিত্র সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, রবীন্দ্রসংগীত-শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি আজিজুর রহমান।
এই প্রকাশনাটি বিস্তারিত জানাতে গতকাল মঙ্গলবার অনানুষ্ঠানিক আড্ডার আয়োজন করা হয়। এ আড্ডার মধ্যমণি ছিলেন পবিত্র সরকার। আরও উপস্থিত ছিলেন প্রকাশনা সংস্থা ঐতিহ্যর প্রধান নির্বাহী আরিফুর রহমান, ৩০ খণ্ডে ঐতিহ্য রবীন্দ্র-রচনাবলির সম্পাদনা সহযোগী আবুল বাসার ফিরোজ, অস্ট্রিক আর্যু প্রমুখ।
ঐতিহ্য রবীন্দ্র-রচনাবলির মূল্য ধরা হয়েছে ৪০ হাজার টাকা। বিশেষ ছাড়ে স্বল্প সময়ের জন্য ক্রেতারা ১৯ হাজার ৯০০ টাকায় এই রচনাবলি কিনতে পারবেন।