৩০ জুলাই চিরকুটের 'জাদুর শহর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিরকুটের সদস্যরা
চিরকুটের সদস্যরা

‘কবি হাসে টাকা ভাসে, গঙ্গা বুড়ির শহরে/ আসমান তুই কাঁদিস কেন অট্টালিকার পাহাড়ে/ মিছে হাসি মিছে কান্না, পথে পথের আড়ালে/ গ্রিন সিগন্যাল রেড ওয়াইন, দেয়ালে দেয়ালে/ এই শহর জাদুর শহর
প্রাণের শহর ঢাকা রে’—‘জাদুর শহর’ গানের প্রথম অংশ। সম্প্রতি এসএ টিভিতে জাদুর শহর ধারাবাহিকের শিরোনাম গানটিতে কণ্ঠ দেয় চিরকুট। এবার এই গানের নামেই চিরকুট তাদের নতুন অ্যালবামের নাম রেখেছে, জাদুর শহর। আর অ্যালবামে থাকছে গানটি। চিরকুটের সদস্য সুমী গতকাল বুধবার জানান, তাঁদের অ্যালবামের নাম চূড়ান্ত হয়েছে। অ্যালবামটি বাজারে আসবে ৩০ জুলাই। প্রকাশ করছে জি-সিরিজ। গতকাল বিকেলে এ প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চিরকুটের চুক্তি স্বাক্ষর হয়েছে। চিরকুটের জাদুর শহর অ্যালবামে গান থাকছে ১২টি। সুমী বলেন, ‘আমরা যে ধরনের গান করি, নতুন অ্যালবামেও তেমনটিই থাকছে। আশা করছি গানগুলো শ্রোতাদের ভালো লাগবে। আর সবার কাছে অনুরোধ, আপনারা সবাই অরিজিনাল সিডি কিনে গান শুনুন।’
চিরকুটের প্রথম অ্যালবাম চিরকুটনামা (২০১১)।