৩০ বছর পর আবার পর্দায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ ৩০ বছর পর আবারও পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে জিনাত আমান ও রাজ বব্বরের। রাজা বুন্দেলা পরিচালিত ছবিটির নাম দিল তো দিওয়ানা হ্যায়। আগামী ২৭ আগস্ট ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। দিল তো দিওয়ানা হ্যায় ছবিতে অবশ্য তাঁদের রোমান্টিক জুটি হিসেবে দেখা যাবে না। ছবিটিতে জিনাত আমান ও রাজ বব্বরকে দুই পরিবারের প্রতিনিধিত্ব করতে দেখা যাবে। দিল তো দিওয়ানা হ্যায় ছবিটি মূলত দুই জেনারেশনের মধ্যকার মনস্তাত্ত্বিক কিছু সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে। প্রসঙ্গত, জিনাত আমানের বলিউড অভিষেক ঘটেছিল ওই সময়কার জনপ্রিয় নায়ক দেব আনন্দের হাত ধরে। ১৯৮০ সালে জিনাত আমান ও রাজ বব্বর জুটির ইনসাফ কি তারাজু সুপার হিট ব্যবসা করেছিল।