৩০ বছর পর ধর্মেন্দ্র-হেমা মালিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ৩০ বছর পর আবার পর্দা কাঁপাতে আসছেন বলিউডের সবচেয়ে আকাঙ্ক্ষিত জুটি ধর্মেন্দ্র ও হেমা মালিনি। হেমা মালিনির নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত ছবির মাধ্যমে তাঁদেরকে আবারও একসঙ্গে দেখা যাবে বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে। ‘টেল মি ও খুদা’ নামের এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন ধর্মেন্দ্র ও হেমা তনয়া এশা দেওল।ধর্মেন্দ্র ও হেমা মালিনি সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন ১৯৮০ সালে। জানা গেছে, ‘টেল মি ও খুদা’ ছবিতে অভিনয় করার ব্যাপারটা অনেকটা কাকতালীয়ভাবেই ঘটেছে। ছবিটিতে ধর্মেন্দ্রর বিপরীতে প্রথমদিকে অভিনয় করার কথা ছিল অন্য একজন অভিনেত্রীর। কিন্তু মেয়ে এশা দেওলের অনুরোধের কারণে শেষ পর্যন্ত ছবিটিতে হেমা মালিনিকে অভিনয় করতে হচ্ছে। আর এ জন্যই বলিউডের একসময়ের আকাঙ্ক্ষিত এ জুটিকে তিন দশক পর আবারও একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে।এদিকে আজ ধর্মেন্দ্র ও হেমা মালিনির ৩১তম বিবাহবার্ষিকী। ১৯৮০ সালে তাঁরা একে অপরকে বিয়ে করেন।