৩০ বছর পর বন্ধুর খোঁজ পেলেন রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ বছর পর প্রিয় বন্ধুর খোঁজ! তাঁর সঙ্গে কথা বলা। মুঠোফোন নম্বরের আদান-প্রদান। অবিশ্বাস্য হলেও কিন্তু ঘটনাটি সত্যি। গতকাল রোববার একজন শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে দীর্ঘ ৩০ বছর পর বন্ধুর খোঁজ পেয়েছেন রাজ্জাক। রাজ্জাকের এই বন্ধু মোস্তফা মেহমুদ, একজন চলচ্চিত্রনির্মাতা। তাঁর বেশির ভাগ ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন রাজ্জাক।রাজ্জাক বললেন, ‘মোস্তফা মেহমুদের অবাক পৃথিবী ছবিতে আমি সর্বশেষ অভিনয় করেছিলাম। এর পর মোস্তফা মেহমুদ কোথায় যেন হারিয়ে যান। তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। কয়েক বছর ধরেই মোস্তফা মেহমুদের খোঁজ করছিলাম। আজ (রোববার) তাঁর খোঁজ পেয়েছি। মুঠোফোনে কথা বলেছি। হারানো বন্ধুকে ফিরে পাওয়ার অনুভূতি বলে বোঝানো সম্ভব না।’এদিকে মোস্তফা মেহমুদ বলেন, ‘১৯৬৪ সালের কথা। আমি, অরুণ রায় আর রাজ্জাক—তিন বন্ধু সুখে-দুঃখে একসঙ্গে ছিলাম। এত বছর পর রাজ্জাকের সঙ্গে কথা বলে স্মৃতিকাতর হয়ে পড়েছি। শিগগিরই আমরা দেখা করব।’