৩০ বছর পর...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩০ বছর পর আবার ছবিতে জুটি বাঁধতে যাচ্ছেন ঋষি কাপুর ও নীতু সিং। ঋষি কাপুর মাঝেমধ্যে সিনেমায় অভিনয় করলেও মা নীতু সিং ছবিতে অভিনয়ের ধারেকাছেও আসেননি। ঘর সামলানোর কাজেই তিনি বেশি ব্যস্ত ছিলেন। কিন্তু হঠাৎ করে দুজনেরই ইচ্ছা হয়েছে সিনেমার আবার একসঙ্গে অভিনয় করার। এরই মধ্যে অনেক পরিচালক প্রস্তাব দিলেও দুজনই তা ফিরিয়ে দিয়েছেন। এবার ‘দো দোনা চার’ ছবির চিত্রনাট্যের কথা শুনেই ঋষি কাপুর ও নীতু সিং আবার একসঙ্গে কাজ করতে রাজি হয়েছেন। ‘রফুচক্কর’, ‘খেল খেল মে’ প্রভৃতি মিলিয়ে মোট ১২টি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন ঋষি কাপুর ও নীতু সিং।উল্লেখ্য, ঋষি কাপুর ও নীতু সিংয়ের ছেলেও রণবীর কাপুর বলিউডের খুব ভালো মানের একজন অভিনেতা।