৩০০ পর্বে 'গুড মর্নিং বাংলাদেশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০০ পর্ব পার করবে রেডিও এবিসির সকালের প্রোগ্রাম ‘গুড মর্নিং বাংলাদেশ’। আজ সকালে নাভিদ মাহবুবের উপস্থাপনায় অনুষ্ঠানটির ৩০০তম পর্ব প্রচারিত হবে।
অনুষ্ঠানটিতে থাকে পুরোনো দিনের গান নিয়ে ক্ল্যাসিক্যাল আওয়ার, অফিস টিপস। থাকে কুইজের উত্তর দিয়ে সিনেমার টিকিট জেতার অপূর্ব সুযোগ। ২০১৫ সালের ৪ অক্টোবর অনুষ্ঠানটি শুরু হয়েছিল। অনুষ্ঠানটির মধ্য দিয়ে প্রথমবারের মতো আরজে হিসেবে ফুলটাইম কাজ করেছেন কমেডিয়ান নাভিদ মাহবুব। ৩০০তম পর্ব উপলক্ষে আজ এ অনুষ্ঠানে থাকবে দারুণ সব আয়োজন। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঢাকা-কলকাতা-ঢাকার দুটি টিকিট জিততে পারবেন শ্রোতারা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কায়নাত খান।