৩১ মে নাট্যকর্মীদের কাজ না করার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলিভিশন পেশাজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক তারিক আনাম খান বলেন, ‘টিভি মিডিয়ায় কর্মরত প্রযোজক, পরিচালক, নাট্যকার, অভিনয়শিল্পী, চিত্রগ্রাহকসহ সব পেশাজীবীর অবস্থান সুসংহত ও দৃঢ় করার উদ্দেশ্য নিয়ে সংগঠনটি গঠন করা হয়েছে। আমরা টিভি নাটক নির্মাণ ও প্রদর্শনের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য কার্যকর ভূমিকা রাখব। পাশাপাশি দর্শকদের চাহিদা ও তাঁদের অধিকারের বিষয়গুলোও গুরুত্ব পাবে। নাটকের মানোন্নয়ন ও চ্যানেলগুলোর সম্প্রচার নীতিমালা নিয়ে সুনির্দিষ্ট দাবি তুলে ধরব আমরা।’
তারিক আনাম খান আরও বলেন, ‘৩১ মে টিভি মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে কাজ বন্ধ রেখে এই সমাবেশে যোগ দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।’