৩১ মে ‘রূপগাওয়াল’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৩১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ডিজিটাল ছবি রূপগাওয়াল। জানা গেছে, দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হবে। পরিচালনা করেছেন হাবিবুর রহমান। অভিনয় করেছেন সিমলা, নিলয়, চম্পা, মাসুম আজিজ, দেবাশীষ রায়, আনোয়ার শাহী প্রমুখ। ছবিটি প্রসঙ্গে সিমলা বলেন, ‘ছবির গল্পটি চমৎকার। আমার চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি।’ নিলয় বলেন, ‘নতুন ধারার গল্পের ছবি রূপগাওয়াল। কাজ করার সময়ই মনে হয়েছিল চলচ্চিত্রটি দর্শক ভালোভাবে নেবেন। আশা করছি, আমার সেই প্রত্যাশা পূরণ হবে।’গত ২৮ মার্চ সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে রূপগাওয়াল ছবিটি। ছবির সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু ও নূর পলাশ। ছবিতে গান গেয়েছেন সাবিনা ইয়াসমীন, মমতাজ, পারভেজ, রিংকু ও সালমা।