৩৩টি গানের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানে আলম গান করছেন সেই ১৯৭২ সাল থেকে। গেয়েছেন অসংখ্য গান। বেরিয়েছে ৭৯টি অ্যালবাম। এবার সেসব অ্যালবাম থেকে ৩৩টি খুব জনপ্রিয় হওয়া গান বেছে নিয়েছেন তিনি। তৈরি করেছেন তিন সিডির অ্যালবাম পপ লিজেন্ড জানে আলম। জানে আলম বললেন, ‘আমার সংগীতজীবনের ৪০ বছর পূর্তি উপলক্ষে অ্যালবামটি তৈরির পরিকল্পনা করি। অ্যালবাম ছাড়াও রেডিও, টিভি এবং চলচ্চিত্রে আমি অসংখ্য গান গেয়েছি। এর মধ্যে অনেকগুলোই দারুণ শ্রোতাপ্রিয় হয়েছে। তেমনি ৩৩টি গান রয়েছে এই অ্যালবামে। আমি চাই, এ প্রজন্মের শ্রোতারা গানগুলো শুনুক।’ জানালেন, গানগুলোতে নতুন করে কণ্ঠ দিয়েছেন তিনি। সংগীত পরিচালনা করেছেন মানাম আহমেদ। পপ লিজেন্ড জানে আলম অ্যালবামটি প্রকাশ করেছে লেজার ভিশন। গত বৃস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় অ্যালবামটির মোড়ক খোলার অনুষ্ঠানের আয়োজন করা হয়।