৩৪তম ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স শুরু হতে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ মার্চ থেকে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের ৩৪তম ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স শুরু হতে যাচ্ছে। দুই মাসব্যাপী এই কোর্সে বিশ্ব-চলচ্চিত্রের ইতিহাস, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সম্পাদনা, চলচ্চিত্রের ভাষা, শিল্পনির্দেশনা, চলচ্চিত্র নন্দনতত্ত্ব, প্রামাণ্যচিত্র, ডিজিটাল ক্যামেরার ব্যবহার, শব্দের নন্দনতত্ত্ব, আবহসংগীত, প্রপস্ ও ড্রেস, অভিনয়, ভিডিওগ্রাফি, শট ডিভিশন, টেলিভিশন প্রযোজনা, চলচ্চিত্র প্রযোজনা এবং চলচ্চিত্র সমালোচনা-সম্পর্কিত বিষয় পড়ানো হবে। কোর্স পরিচালনা করবেন চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল।
১৫ মার্চ থেকে সপ্তাহে পাঁচ দিন প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে। ক্লাস শেষে চলচ্চিত্র প্রদর্শনী থাকবে। ১৪ মার্চ পর্যন্ত বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট, ১৬০ লেকসার্কাস, কলাবাগান কার্যালয়ে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এই কোর্সে ভর্তি হওয়া যাবে। বিজ্ঞপ্তি।