৩৫ কোটি রুপির মালিক হেমা মালিনী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর সৌন্দর্য অমূল্য সম্পদ—এ কথা এক বাক্যে সবাই মানেন। কিন্তু তাঁর সম্পত্তির পরিমাণ তো যাচাই-বাছাই করা যাবে। আর সেটা যদি হয় কোনো নির্বাচনের বেলায়, তাহলে তো সম্পত্তির হিসাব দেখতেই হবে। একসময়ের প্রথিতযশা অভিনেত্রী হেমা মালিনী কর্ণাটকে রাজ্যসভা উপনির্বাচনে অংশ নিচ্ছেন। সম্প্রতি নির্বাচন কমিশনে তিনি মনোনয়নপত্র ও সঙ্গে সম্পত্তির হিসাব জমা দেন। সেখানে দেখা যায়, পাঁচ কেজি স্বর্ণ, চারটি গাড়ি, চারটি বাড়িসহ হেমা মালিনীর সম্পত্তির পরিমাণ রুপির অঙ্কে ৩৫ কোটি। আর স্বামী ধর্মেন্দ্রর সঙ্গে একত্রে তাঁর সম্পদের পরিমাণ দাঁড়ায় ১১১ কোটি রুপি। ওয়েবসাইট।