৩৫ লাখ রুপি গচ্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলাকুশলীরা সবাই এসেছেন। শুটিংয়ের জন্য সেট প্রস্তুত। কাঁড়ি কাঁড়ি অর্থ ব্যয় করে গড়া হয়েছে সেট। কিন্তু দেখা নেই অজয় দেবগন ও কারিনা কাপুরের। গোলমাল ৩ ছবির প্রচারণার জন্য বাড়তি একটা গানের শুটিং করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাবে অজয়, কারিনা কেউই সাড়া দেননি। তাঁদের ভাষ্য, যা করার সব হয়ে গেছে। বাড়তি আর কোনো কাজ নয়।ছবির প্রধান দুই তারকা এভাবে বেঁকে বসায় ৩৫ লাখ রুপি গচ্চা দিতে হয়েছে প্রযোজককে। কারণ, গানটির ওই শুটিংয়ের সেট প্রস্তুত করতে নাকি ওই অর্থ খরচ করতে হয়েছে তাঁকে। অবশ্য বলিউডের অপর একটি সূত্র বলছে, গানটিই পছন্দ হয়নি তারকাদ্বয়ের। তাই এই গোলমাল। ওয়েবসাইট।