৩৬ ঘন্টার অনশনে জ্যোতিকা জ্যোতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগে রুমী স্কোয়াডের সদস্যদের জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা ও মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিতে চলমান অনশনে যোগ দিতে যাচ্ছেন নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতি। আজ সোমবার দুপুর থেকে ৩৬ ঘন্টার অনশনে যোগ দিচ্ছেন তিনি। তবে তাঁর অনশনের সময় বাড়তে পারে বলেই জানিয়েছেন জ্যোতি।প্রথম আলো ডটকমকে জ্যোতি বলেন, যে দাবিতে রুমি স্কোয়াডের সদস্যরা আমরণ অনশন করছেন তা আমারও দাবি। কিন্তু পেশাগত ব্যস্ততার কারণে এই কদিন অনশনের বন্ধুদের সঙ্গে সংহতি জানাতে পারিনি। তবে যেখানেই থাকিনা কেন আমার মনটা ঠিকই পড়ে ছিল রুমি স্কোয়াডের বন্ধুদের কাছে। আজ থেকে তাই ৩৬ ঘন্টা অনশনের সিদ্ধান্ত নিলাম। দুপুরের পরই আমি সেখানে অংশ নেব।’জ্যোতি আরও বলেন, রুমি স্কোয়াডের অনশনের আজ ছয়দিন হতে চললো। অথচ এখন পর্যন্ত সরকারি পর্যায় থেকে কোনো ধরনের আশার কথা শোনা যাচ্ছে না। জাতি হিসেবে বিষয়টি আমাদের জন্য অনেক কষ্টের। আমি মনে করি অনশন করে আমি মরবো না। তবে দাবি আদায়ের স্বার্থে আমার ৩৬ ঘন্টার অনশন আমরণ অনশনেও রূপ নিতে পারে।জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা ও মানবতাবিরোধী অপরাধীদের বিচারের ২৬ মার্চ থেকে আমরণ অনশন করছে শহীদ রুমী স্কোয়াডের সদস্যরা। তাদের দাবির সঙ্গে একাত্বতা প্রকাশ করেছে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষজনও।সম্প্রতি জ্যোতিকা জ্যোতি শেষ করেছেন তাঁর নতুন ছবি জীবনঢুলির শুটিং। তানভীর মোকাম্মেল পরিচালিত ছবিটির এখন ডাবিং চলছে। জানালেন, জীবনঢুলি ছবির শুটিংয়ের পর আমি বেশ কয়েকটি এক ঘন্টার ভালোমানের নাটকের শুটিং করলাম। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইশতিয়াক মাহমুদের জলকন্যা, তুহিন অবন্তের চক্রবলয়, রাসেল আজমের মুক্তাহীন ঝিনুক ও সালেহ আহমেদের কাঁটাতারের বেড়া।এছাড়াও খুব শিগগিরই শুরু করবেন নতুন ধারাবাহিক তবুও জীবন এর শুটিং। গোলাম রাব্বানীর রচনায় তবুও জীবন ধারাবাহিকটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।