৩৬ বছর পর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীত-তারকা মিক জ্যাগার ও রকব্যান্ড রোলিং স্টোনসের সাবেক গিটারিস্ট মিক টেলর দীর্ঘ ৩৬ বছর পর একসঙ্গে কাজ করছেন। ব্যান্ডে ১৯৬৯ সালে টেলরের আগমন ঘটে। ব্রায়ান জোনসের স্থলাভিষিক্ত হন তিনি। পাঁচ বছর পর ১৯৭৪ সালে তিনি ওই ব্যান্ড ত্যাগ করেন। জ্যাগার ও গিটারিস্ট কিথ রিচার্ডসের সঙ্গে মন-কষাকষি থেকে নাকি ব্যান্ড ত্যাগ করেছিলেন তিনি। জানা গেছে, জ্যাগার ও টেলর এখন ব্যান্ডের ১৯৭২ সালের হিট অ্যালবাম এক্সাইল অন মেইন স্ট্রিট নতুন করে বাজারে ছাড়ার জন্য কাজ করছেন। ওয়েবসাইট।