৪ এপ্রিল ‘সিকিম’ ছবির উদ্বোধনী প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪১ বছর আগে সত্যজিৎ রায় নির্মাণ করেছিলেন তথ্যচিত্র সিকিম। ৪ এপ্রিল ছবিটি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দ্য আর্ট অ্যান্ড কালচার ট্রাস্ট অব সিকিম। ওই দিন সিকিমের চৌগিয়াল রাজবংশের রাজা পালডেন থোন্ডুপ নামগিয়ালের জন্মদিন। ছবিটির বর্তমান স্বত্বাধিকারী দ্য আর্ট অ্যান্ড কালচার ট্রাস্ট অব সিকিমের ব্যবস্থাপনা ট্রাস্টি উগেন চপেল জানান, ৪ এপ্রিল সিকিমে ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এখানে উপস্থিত থাকবেন সিকিমের রাজ্যপাল বাল্মীকি প্রসাদ সিং এবং বলিউডের অভিনেতা টিনু আনন্দ। সিকিম ছবিতে সত্যজিৎ রায়ের সহকারী ছিলেন টিনু আনন্দ। ১৯৭০ সালে সিকিমের চৌগিয়াল রাজবংশের রাজা পালডেন থোন্ডুপ নামগিয়াল এবং তাঁর স্ত্রী রানী হোপ কুকের অনুরোধে ৫২ মিনিটের এই ছবি তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। ছবিটি তৈরির পর আপত্তি তোলে সিকিমের তৎকালীন সরকার। সিকিম ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পর আপত্তি ওঠে ভারত সরকারের কাছ থেকে। সিকিম প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার।