৪০ বছর পর ক্ষমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনসমক্ষে ধর্মের অবমাননা ও অশোভন আচরণের দায়ে প্রয়াত রকতারকা জিম মরিসনকে ছয় মাসের জেল ও ৫০০ ডলার জরিমানা করেছিলেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।কারাবাসের আগেই মাত্র ২৭ বছর বয়সে ১৯৭১ সালে প্যারিসে মারা যান ‘দ্য ডোরস’-এর এই গায়ক।মৃত্যুর প্রায় চার দশক পর গত বৃহস্পতিবার ফ্লোরিডার গভর্নর জিম মরিসনের বিরুদ্ধে অভিযোগটি তুলে নেন এবং তাঁকে ক্ষমা ঘোষণা করেন। জিম মরিসনের বিরুদ্ধে ১৯৬৯ সালে মায়ামিতে এক কনসার্টে দর্শকদের উদ্দেশে গালাগাল ও অশোভন আচরণের অভিযোগ ছিল।অবশ্য প্রয়াত এই তারকার সহশিল্পীরা ওই অভিযোগ অস্বীকার করে আসছিলেন। তাঁদের দাবি, জিম মরিসন কখনোই এমনটা করেননি। তিনি সে রাতে খানিকটা মদ্যপ ছিলেন, এ কথা ঠিক। এদিকে ভক্তরা বছর তিনেক ধরে জিম মরিসনের ওপর থেকে অভিযোগটি তুলে নিয়ে ক্ষমা ঘোষণার আবেদন জানিয়ে আসছিলেন। ওয়েবসাইট।