প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুপালি পর্দায় তাঁকে কাওয়ালি গাইতে দেখা গিয়েছিল চার দশক আগে। শিশুশিল্পী হিসেবে রেশমা আউর শেরা নামের ছবিতে কাওয়ালি গেয়েছিলেন সঞ্জয় দত্ত। ১৯৭২ সালে মুক্তি পাওয়া সেই ছবিটি ছিল তাঁর প্রয়াত বাবা সুনীল দত্তের, যাতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চনও। রেশমা আউর শেরা ছবির পর ৪১ বছরে ১৫০টিরও বেশি ছবিতে কাজ করলেও কেন যেন কাওয়ালি আর গাওয়া হয়নি সঞ্জু বাবার। এবার সেটাই করতে দেখা যাবে তাঁকে। পরিচালক অপূর্ব লাখিয়া জঞ্জির-এর রিমেক করছেন। সেখানেই ‘কোচি পাঠান কি জুবান’ নামের একটি কাওয়ালি গেয়েছেন সঞ্জয়। ছবিতে শের খান চরিত্রে অভিনয়ও করেছেন। একসময়ের বলিউড কাঁপানো জঞ্জির-এর রিমেক মুক্তি পাবে আগামীকাল।