৫ নভেম্বর কাজে ফিরছেন কারিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে ১৬ অক্টোবর বিয়ের পর্ব সেরেছেন কারিনা কাপুর। জানা গেছে, বিয়ে-পরবর্তী স্বল্প বিরতি শেষে আগামী ৫ নভেম্বর আইটেম গানের মধ্য দিয়ে কাজ শুরু করছেন তিনি। ওই দিন দাবাং ২ ছবির ‘ফেভিকল’ গানের শুটিংয়ে অংশ নেবেন কারিনা। শুটিং হবে বান্দ্রার মেহবুব স্টুডিওতে। কোরিওগ্রাফার হিসেবে থাকছেন ফারাহ খান। কারিনা ও সাইফের ঘনিষ্ঠ একটি সূত্রের মতে, বিয়ের এক মাস পেরোনোর আগেই আবার চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন পতৌদি পরিবারের নববধূ। দাবাং ২ ছবির আইটেম গানে অংশ নেবেন তিনি। গানটিতে তাঁর সঙ্গে নাচবেন সালমান খান। কারিনার জন্য দারুণ কয়েকটি নাচের মুদ্রা ভেবে রেখেছেন ফারাহ খান। হিন্দুস্তান টাইমস।