৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারুফ কবির দীর্ঘ প্রায় ২০ বছর ধরে মঞ্চে কাজ করছেন। নাটকের দল থিয়েটারের হয়ে পায়ের আওয়াজ পাওয়া যায়, স্পর্ধা, কৃষ্ণকান্তের উইল, মেহেরজান আরেকবারসহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন। দলের চলতি তিনটি প্রযোজনা মুক্তধারা, বারামখানা ও মেরাজ ফকিরের মা নাটকে অভিনয় করছেন। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুনকখন মঞ্চে কাজ শুরু করলেন?স্কুলে পড়ার সময়ই থিয়েটারের সঙ্গে জড়িয়ে যাই। সে সময় আমার প্রাইভেট শিক্ষক লতিফ সিদ্দিকীর হাত ধরেই গ্রাম থিয়েটারে কাজ শুরু করি। তখন আমরা মানিকগঞ্জে থাকতাম। স্কুলে থাকতে গ্রাম থিয়েটারের হয়ে সাটুরিয়ায় অনেক নাটকে অভিনয় করেছি। মাঝখানে দীর্ঘ বিরতি ছিল। পরে ১৯৯২ সালে এসে নাটকের দল থিয়েটারের সঙ্গে যুক্ত হই।কোন তাগিদ থেকে মঞ্চে কাজ শুরু?পারিবারিকভাবেই সাংস্কৃতিক পরিমণ্ডলে আমি বেড়ে উঠি। ১৯৫১-৫২ সালের দিকে আমার বাবা পাবনায় থাকাকালীন মঞ্চে নাটক করতেন। এ ছাড়া বাবার সহপাঠী জিয়া হায়দার, কামাল লোহানীরা এ অঙ্গনে পরিচিত মুখ। আর মানিকগঞ্জে যখন ছিলাম, তখন ওখানে শক্ত সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল। সব মিলেই মঞ্চনাটক করার পরিবেশটা পেয়েছিলাম ছোটবেলা থেকেই।নিয়মিতভাবে নির্দেশনা দেওয়ার ইচ্ছা আছে কি?আমি প্রচুর নাটক দেখি। এমনকি আমি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ড্রামা বিভাগে ভিজিটিং স্কলার হিসেবে কাজ করেছি। সেখানে আমার কাজের বিষয় ছিল পাশ্চাত্য ও প্রাচ্যের নাটকের মেলবন্ধন তৈরি করা। আমার নির্দেশনা দেওয়ার পূর্ব প্রস্তুতিস্বরূপ আমি ওখানে কাজ করেছি। আমি নির্দেশনার কাজ করব এবং এটা নিয়মিতই করতে চাই। দল থেকে নির্দেশনা দেওয়ার ব্যাপারে জরুরি তাগিদ আছে। তবে এখন পর্যন্ত পাণ্ডুলিপির ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। আশা করছি, এক-দুই মাসের মধ্যেই কাজ শুরু করতে পারব।আপনাদের প্রজন্মের অনেকেই এখন ভালো কাজ করছেন। বিষয়টিকে কীভাবে দেখছেন?এটা খুবই ভালো একটা দিক। থিয়েটারের জন্য আরেকটি প্রজন্ম দাঁড়িয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয়, এ প্রজন্ম থিয়েটারের একটা ভালো কিছুর মধ্যে যেতে সক্ষম হবে এবং আগের প্রজন্মের চেয়ে এ প্রজন্ম আরও ভালো কাজ করতে পারবে বলে আমার বিশ্বাস। যদিও এ প্রজন্ম যখন কাজ করছে, তখন একটা অস্থির সময় পার হচ্ছে। দীর্ঘ থিয়েটার-জীবনে আপনার প্রাপ্তির জায়গা কতখানি বলে মনে করেন?প্রাপ্তির জায়গা কতখানি, তা বলা মুশকিল। আমরা প্রাপ্তির জায়গা উপেক্ষা করি, পড়ি কম। থিয়েটারে নিজেকে সুসংগঠিত করার জন্য প্রচুর পড়াশোনা দরকার, বাইরের পৃথিবীকেও বেশি বেশি জানা দরকার। বাইরের থিয়েটার নিয়েও জানাশোনার ইচ্ছা থাকতে হবে। তবে আমাদের প্রজন্মের মধ্যে এ বিষয়ে কিছুটা হলেও কম তাগিদ আছে বলে মনে হয়।