৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় মহাকাল নাট্য সম্প্রদায়ের ঘুম নেই নাটকের শততম মঞ্চায়ন হবে। নাসির উদ্দীন ইউসুফের ঘুম নেই স্মৃতিকথা নিয়ে লেখা নাটকটির কাহিনিবিন্যাস, রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জন মার্টিন। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ।‘ঘুম নেই’ স্মৃতিকথা নিয়ে কখন লেখার আগ্রহ আসে?এটি আমি ১৯৯২-৯৩ সালের দিকে লিখি। তারও আগে থেকে বাংলাদেশের পরিস্থিতি অন্যদিকে মোড় নিচ্ছিল। শাহ আজিজুর রহমান দেশের প্রধানমন্ত্রী, সালাউদ্দিন কাদের চৌধুরী মন্ত্রী, এরশাদ সরকারের দীর্ঘ ক্ষমতা দখল। এই চক্রগুলো ওই সময়টাতে তরুণদের ভুল পথে ধাবিত করছিল। সে সময়ের পরিস্থিতি দেখে নিজের কাছে অপরাধ বোধ জন্মাচ্ছিল। তখনই মুক্তিযুদ্ধের সময়ের বাস্তব ঘটনাগুলো তুলে এনে বইটি লিখি। ওই সময়টাতে আমি ৭১-এর পালা নাটকটিও লিখি।স্মৃতিকথাগুলো নাটক আকারে মঞ্চে আনতে আগ্রহী হলেন কেন?মুক্তিযুদ্ধের সময়ে নিজের দেখা, জানা, সত্য, বাস্তব ঘটনাগুলো মঞ্চে শিল্পীর দ্বারা শৈল্পিকভাবে দর্শকের সামনে আসবে, যা দেখে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধকে জানতে ও বুঝতে শিখবে—এটা তো অনেক বড় ঘটনা। আমি নিজেও চেয়েছি, স্মৃতিকথাগুলো নাটক আকারে মঞ্চে আসুক। ওই সময় আমার স্মৃতিকথা ঘুম নেই নিয়ে প্রথমে সেলিম আল দীনের নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু করি। একটা সময় ঢাকা থিয়েটারের কর্মীরা ঢাকা থেকে জাহাঙ্গীরনগরে গিয়ে নাটকটি করার ব্যাপারে অপারগতা প্রকাশ করেন। বন্ধ হয়ে যায় কাজটি। ১৯৯৪ সালে এসে জন মার্টিন ও মহাকালের মাহমুদ ঘুম নেই নিয়ে কাজের ব্যাপারে আমাকে বলে। আমিও রাজি হয়ে যাই। তখন ওরা কাজটি শুরু করে। ওই সময় মাঝেমধ্যে সেলিম আল দীন এসেও নাটকটি এগিয়ে নিতে ওদের সহযোগিতা করতেন।প্রায় ১৭ বছর ধরে নাটকটি মঞ্চে। এখনো দর্শক সমান আগ্রহ নিয়ে নাটকটি দেখছে। আপনার অনুভূতি কেমন?আমার খুব ভালো লাগে। ১৯৭১ সালের আমার বাস্তব অভিজ্ঞতার স্মৃতিকথা নিয়ে লেখা নাটকটি নাট্যশিল্প হিসেবে দর্শক দেখছে এবং দীর্ঘ সময় ধরেই মঞ্চস্থ হয়ে চলেছে। এটি আমার জন্য গর্ব। তবে আমি মনে করি, এত দিনও নাটকটি চলে এসেছে নতুন প্রজন্মের দর্শকের কারণে। তারা নাটকটি প্রতিনিয়তই দেখতে চাচ্ছে। এখানে আমার কাছে আবেগের অনুভূতি কাজ করে। আর এর মধ্য দিয়েই আমি মনে করি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সামাজিকভাবে আজীবন টিকে থাকবে।বর্তমান সময়ে নতুন লেখা মুক্তিযুদ্ধের নাটক মঞ্চে কম হচ্ছে কি?ঠিক কম হচ্ছে বলা যাবে না। আগের নাটকগুলো কিছু কিছু নিয়মিতই হচ্ছে; এবং নতুন হিসেবে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে এ বছরের প্রথম থেকে বেশ কিছু নাটক মঞ্চে এসেছে। এর মধ্যে মুক্তিযুদ্ধের নাটক নিয়ে বেশ কয়েকটি নাট্যোৎসবও হয়ে গেল। তবে একটা কথা বলা দরকার, তা হলো, আমাদের মঞ্চে মুক্তিযুদ্ধের নাটকগুলো সব সময়ই নতুন হিসেবে দর্শক দেখছে। কেননা, মুক্তিযুদ্ধের নাটকেই দর্শক মিলনায়তনে গিয়ে ভিড় করছে। তবে বর্তমান জটিল পরিস্থিতির সময়ে এ ধরনের নাটক আরও বেশি করতে হবে। দলে নতুন প্রজন্মের যেসব কর্মী বাহিনী তৈরি হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনায় দীক্ষা দিতে তাদের দিয়ে বেশি বেশি মুক্তিযুদ্ধের নাটক তৈরি করতে হবে। এতে নতুন প্রজন্মের দর্শকেরও আগ্রহ বাড়বে।‘ঘুম নেই’ কিংবা ‘৭১-এর পালা’ মঞ্চে সফল হলেও পরে আপনাকে আর মঞ্চে মুক্তিযুদ্ধের নাটক লিখতে দেখা যায়নি, কেন?আমি মুক্তিযুদ্ধের শিল্প-দলিল নিয়েই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমার সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে কাজটি করা। বলা যেতে পারে, সাংগঠনিক কাজই আমাকে বেশি করতে হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট, আইটিআই, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন নিয়ে আমার চর্চা, যার মাধ্যমে মুক্তিযুদ্ধের বাস্তব ঘটনাগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে এবং হচ্ছে। এ ছাড়া এর মধ্যে মুক্তিযুদ্ধের একটা সিনেমা করলাম। তবে আমি মনে করি, আরও বেশি বেশি মুক্তিযুদ্ধের মঞ্চনাটক লেখা উচিত ছিল। সেই চেষ্টা আমার আছে। সে ক্ষেত্রে যেসব বড় বড় লেখক আছেন, তাঁদেরও আরও বেশি বেশি লেখা উচিত ছিল। তবে তাঁরা মুক্তিযুদ্ধ নিয়ে যতটুকুই লিখেছেন, সে জন্য তাঁদের সাধুবাদ জানাই।