আসাদুজ্জামান নূর—১৯৭২ সালে নাগরিক নাট্যসম্প্রদায়ে যোগ দেওয়ার মধ্য দিয়ে মঞ্চে কাজ শুরু করেন। প্রথম অভিনয় দলের তৈল সংকট নাটকে। এরপর টানা এই নিষিদ্ধ পল্লীতে, নূরলদীনের সারাজীবন, কোপেনিকের ক্যাপ্টেন, গ্যালিলিও, মুখোশসহ একাধিক জনপ্রিয় প্রযোজনায় অভিনয় করেছেন তিনি। দীর্ঘ এক যুগ হলো তিনি মঞ্চ থেকে দূরে। নাগরিক নাট্যসম্প্রদায়ে দীর্ঘ অভিনয়জীবনের নানা কথা নিয়ে পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন আসাদুজ্জামান নূর।মঞ্চে নিজের অভিনীত প্রিয় নাটকমঞ্চে নিজের অভিনীত প্রিয় নাটক একটির মধ্যে সীমাবদ্ধ নয়। আমার কাছে মনে হয়েছে, নিজের অভিনয় করা সব নাটকই আমার প্রিয়। তবে পছন্দের তালিকায় কিছু নাটকের নাম আলাদা করে বলা যায়। আমার অভিনীত প্রিয় নাটকগুলোর মধ্যে—নূরলদীনের সারাজীবন, মুখোশ, গডোর প্রতীক্ষায়, কোপেনিকের ক্যাপ্টেন।ভালোলাগা চরিত্রনাগরিক নাট্যসম্প্রদায়ের আমার অভিনীত বেশ কটি নাটকের চরিত্র আমার কাছে প্রিয়। এর মধ্যে বেশি ভালোলাগা চরিত্র হলো—নূরলদীনের সারাজীবন নাটকের আব্বাস, মুখোশ নাটকের ডাক্তার এবং কোপেনিকের ক্যাপ্টেন নাটকের ক্যাপ্টেন চরিত্রটি। নিজ দলের বাইরে অন্য দলের যে নাটকে মন ভরে গেছেনিজ দলের বাইরে আমার একাধিক নাটক দেখার সুযোগ হয়েছে। এখনো সময় পেলে নাটক দেখি। আমি মনে করি, আমাদের এখনকার মঞ্চনাটক খুবই শক্তিশালী। একটা সময় একাধিক ভালো নাটক ঢাকার মঞ্চে সাড়া তুলেছিল। এখনো ভালো কাজ হচ্ছে। ঢাকার একাধিক দলের একাধিক নাটক দেখে আমি তৃপ্ত হয়েছি। ঢাকা থিয়েটারের কীত্তনখোলা, থিয়েটারের পায়ের আওয়াজ পাওয়া যায়, ঢাকা পদাতিকের বিষাদ সিন্ধু, আরণ্যক নাট্যদলের ওরা কদম আলী, দেশ নাটকের দর্পণে শরৎশশী নাটকগুলো দেখে আমার মন ভরে গেছে।মঞ্চে প্রিয় সহশিল্পীএ পর্যন্ত নাগরিক নাট্যসম্প্রদায়ে একাধিক নাটকে অভিনয় করেছি। এই মুহূর্তে সঠিক হিসাব বলা মুশকিল। এসব নাটকে অভিনয় করতে গিয়ে ভালো অনেক অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। সবাই আমার প্রিয়। তবে একটু আলাদা করে প্রিয় সহশিল্পীর তালিকায় আলী যাকের ও আবুল হায়াতের নাম বলা যায়।মঞ্চে ফেরাআমি মঞ্চে শেষ অভিনয় করি নূরলদীনের সারাজীবন নাটকে। সময়টা ১৯৯৮ সাল। সেই সময় নাটকটি নতুন করে আবার মঞ্চে আনা হয়েছিল। এরপর আর অভিনয় করা হয়নি। মানে ওই নাটকগুলো এখন আর মঞ্চস্থ হচ্ছে না। গ্যালিলিও নাটকটি বেশ কিছুদিন ধরেই মঞ্চে আনার কথা চলছে। নাটকটিতে আমি তিনটি চরিত্রে অভিনয় করি। নতুন করে নাটকটি আনা হলে আমি অভিনয় করব। তবে মঞ্চে আবারও নিয়মিত হতে পারব কি না, তা এখনই বলা কঠিন।