৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯১ সালে দেশ নাটকের হয়ে প্রথম মঞ্চে যোগ দেন বন্যা মির্জা। দলের স্টুডিও থিয়েটারের সারমেয় নাটকে অভিনয় তাঁর প্রথম কাজ। দীর্ঘ সময় পেরিয়ে এখনো নিয়মিত মঞ্চনাটকে অভিনয় করে চলেছেন তিনি। থিয়েটার, মঞ্চে অভিনয়ের নানা কথা নিয়ে পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন বন্যা মির্জা।সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুনমঞ্চে নিজের প্রিয় চরিত্রদেশ নাটকের হয়ে আমি একাধিক নাটকে অভিনয় করেছি, এখনো করছি। নাটকগুলোর মধ্যে দলের দর্পণে শরৎশশী নাটকের শরৎশশী চরিত্র আমার প্রিয়। এই চরিত্রটি করতে নিজের মধ্যে অন্য রকমের অনুভূতি কাজ করে। এটি একসময় আফসানা মিমি করতেন। এরপর আমি করছি। একটা সময় নাটকটির শততম মঞ্চায়নও আমি পার করেছি। এ ছাড়া ডলস হাউস নাটকটির নোরা চরিত্রটিও আমার প্রিয়। এ কাজটি বিশ্ববিদ্যালয়ের আমার বিভাগ থেকে করেছি।নিজ দলে মনে রাখার মতো নাটকনিজ দলের সব নাটকই আমার কাছে পছন্দের। কেননা একটা নাটক ভালো না হলে দল তা নিয়ে কাজ করে না। নিত্যপুরাণ ও বিরসাকাব্য নাটক দর্শকের কাছেও দারুণ জনপ্রিয়তা পেয়েছে। তবে দলের সব নাটকের মধ্যে একটু আলাদা করে বললে বলব দর্পণে শরৎশশী নাটকের কথা। এই নাটকটির ডিজাইনও অন্য রকমের।দলের বাইরে...স্বাধীনতার পর থেকে সফল মাধ্যম হিসেবে মঞ্চনাটকের সুখ্যাতি চারদিকে ছড়িয়েছে। এই দীর্ঘ সময়ে অনেক ভালো ভালো নাটক মঞ্চে এসেছে। মঞ্চের সঙ্গে জড়িয়ে পড়ার পর থেকে দলের বাইরে একাধিক দলের নাটকও দেখার সুযোগ আমার হয়েছে। অনেক নাটকই ভালো লেগেছে। নাগরিক নাট্যসম্প্রদায়ের ঈর্ষা, প্রাচ্যনাটের সার্কাস সার্কাস, আরণ্যক নাট্যদলের জয়জয়ন্তী ইত্যাদি নাটক দেখে মন ভরে গেছে। প্রিয় সহশিল্পীএকেক নাটকে একেকজনের সঙ্গে অভিনয় করেছি, এখনো করছি। সবার সঙ্গে কাজ করে ভালো লেগেছে। তবে সহশিল্পী হিসেবে ইসরাত নিশাত অসাধারণ। তাঁর সঙ্গে কাজ করলে মনে হয় তিনি অনেক কাছের। হতে পারে সেটা চরিত্রের কারণেই হয়। তবে তাঁর সঙ্গে অভিনয় করলে সহশিল্পীর কাজের জায়গা বের করে দেন, এমনকি সহশিল্পীর জন্য তিনি খুবই কেয়ারিং। তিনি খুবই ভালো অভিনেত্রী।অভিনয় থেকে নির্দেশনাখুবই ইচ্ছা মঞ্চে নির্দেশনা দেওয়া। কেননা দীর্ঘদিন মঞ্চের সঙ্গে থেকে আমি কাজটি শিখেছি। মৌলিক বা ইউরোপিয়ান নাটক নিয়ে আমার নির্দেশনা দেওয়ার ইচ্ছা। তবে কাজ শুরু করলে ইউরোপিয়ান নাটক নিয়েই প্রথম কাজটি করতে চাই।