১৯৭৩ সালে চারুকলা ইনস্টিটিউটের সংস্কৃতি সপ্তাহে বিদায় মেনালিসা নাটকে প্রথম মঞ্চে অভিনয়। এরপর ১৯৭৪ সালে ঢাকা থিয়েটারের হয়ে চট্টগ্রামে একই নাটকে বিকল্প চরিত্রে অভিনয়। ওই বছরই ঢাকা থিয়েটারের নিয়মিত সদস্য হয়ে মুনতাসির ফ্যান্টাসি নাটকে অভিনয়। এরপর যুগের পর যুগ নিয়মিত দলে কাজ করে চলা। থিয়েটার-জীবনের নানা কথা নিয়ে আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন শিমূল ইউসুফ। মঞ্চে নিজের প্রিয় চরিত্রআমার থিয়েটার-জীবন ঢাকা থিয়েটারই। এখানে একাধিক নাটকে অভিনয় করেছি, করছি। প্রথম দিকের নাটকগুলোর মধ্যে যৈবতী কন্যার মন নাটকের কালিন্দী, হাত হদাই নাটকের শুক্কুনি, বনপাংশুল নাটকের শুকি চরিত্রগুলো এবং এ সময়ের বিনোদিনী নাটকের বিনোদিনী আমার প্রিয় চরিত্র।নিজ দলে মনে রাখার মতো নাটকএ পর্যন্ত ঢাকা থিয়েটারে যতগুলো নাটক হয়েছে, সব নাটকই দর্শকের প্রশংসা পেয়েছে। একাধিক নাটক শত রজনী পার করেছে। আমার কাছে সব নাটকই প্রিয়। তবে প্রথম দিককার কেরামত মঙ্গল, কীত্তনখোলা, হাত হদাই, বনপাংশুল, প্রাচ্য—এ নাটকগুলোর কথা সব সময়ই মনের মধ্যে ঘুরপাক খায়।নিজ দলের বাইরে...আমার অন্য দলের নাটক দেখা সেভাবে হয় না। আমার একটা বাজে অভ্যাস আছে। দর্শকের আসনে বসে নাটক দেখতে গেলে নিজের মধ্যে অস্থির লাগে। মনে হয় যেন নিজেই মঞ্চে গিয়ে অভিনয় করা শুরু করি। এ কারণে অন্য দলের নাটক দেখতে যাওয়া হয় না। তবে একসময় কিছু নাটক দেখেছি। তার মধ্যে নাগরিক নাট্য সম্প্রদায়ের সৎ মানুষের খোঁজে, নূরলদীনের সারাজীবন, থিয়েটারের এখন দুঃসময়, পায়ের আওয়াজ পাওয়া যায়, ঢাকা পদাতিকের বিষাদ সিন্ধু নাটকগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।মঞ্চে প্রিয় সহশিল্পীমঞ্চে সহশিল্পী হিসেবে রাইসুল ইসলাম আসাদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, শহীদুজ্জামান সেলিম, চন্দন চৌধুরী, নাসরিন নাহার—এদের সঙ্গে কাজ করতে নিজের কাছে সহজ মনে হয়। নিজেদের মধ্যে বোঝাবুঝিটা অনেক সহজ হয়। ইদানীং এশার সঙ্গে কাজ করেও ভালো লাগছে। ধাবমান নাটকের মাধ্যমে আমার সঙ্গে এশা এবারই প্রথম অভিনয় করেছে। ঢাকা থিয়েটারে মুক্তিযুদ্ধের নাটকের আধিক্য না থাকা...ঢাকা থিয়েটারের মতো দলে একাধিক মুক্তিযুদ্ধের নাটক হওয়া উচিত ছিল। এর আগে মুক্তিযুদ্ধের ওপর একাত্তরের পালা নাটকটি ঢাকা থিয়েটার মঞ্চে এনেছে। নাটকটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল। এখন নিয়মিত মঞ্চায়ন হয় না। তবে শিগগির নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় আলতাফ নামে নাটক মঞ্চে আসবে। প্রস্তুতি চলছে। এই নাটকে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন সবই থাকবে। শহীদ আলতাফ মাহমুদের জীবন থেকে নাটকটির গল্প উঠে এসেছে।