প্রথম নিয়মিত অভিনয় ১৯৭৯ সালে, পদাতিক নাট্য সংসদে। প্রথম অভিনয় সোজন বাদিয়ার ঘাট নাটকে। এরপর ১৯৮০ সালে এসে ঢাকা পদাতিকে। সেখানে প্রথম নাটক ইলেকশন ক্যারিকেচার। টানা ১০ বছর কাজ করার পর ১৯৯১ সালে নিজেরাই গঠন করেন থিয়েটার আর্ট ইউনিট। প্রথম অভিনয় গোলাপজান নাটকে। তার পর থেকে থিয়েটার আর্ট ইউনিট নিয়ে কাজ আর কাজ। এখনো। দীর্ঘ থিয়েটার-জীবনের নানা কাজ নিয়ে এবারের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন রোকেয়া রফিক বেবী।সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন।মঞ্চে নিজের প্রিয় চরিত্রআমার নিয়মিত থিয়েটার-জীবন প্রায় ৩৫ বছরের। এর মধ্যে একাধিক নাটকে অভিনয় করার সুযোগ হয়েছে। এসব নাটকে একাধিক চরিত্রেও অভিনয় করেছি। এর মধ্যে দুটি নাটকের দুটি চরিত্র আমার প্রিয়। গোলাপজান নাটকের গোলাপজান আর রিকুয়্যেস্ট কনসার্ট নাটকে মধ্যবয়সী একজন কর্মজীবী নারী। নাটকটিতে কোনো চরিত্রের নাম নেই। এমনকি কোনো সংলাপও নেই। আমার অসাধারণ একটা প্রিয় চরিত্র ইঙ্গিত নাটকের হাওয়া বিবি।নিজ দলে মনে রাখার মতো নাটকনিজ দলের সব নাটকই আমার প্রিয়। তবে কোনো কোনো নাটক সব সময়ই মনে থেকে যায়, এমন নাটক তো কিছু আছেই। এর মধ্যে এনএসডি ও ঢাকা পদাতিক যৌথভাবে করেছিল তালপাতার সেপাই নাটকটি। তখন আমি ঢাকা পদাতিকে কাজ করতাম। নাটকটি ঢাকার মঞ্চে ইতিহাস হয়ে থাকবে। এ ছাড়া, থিয়েটার আর্ট ইউনিটের স্বপ্ন দ্যাখো মানুষ, কোর্টমার্শাল ও গোলাপজান।দলের বাইরে...অনেক কাল আগে নাগরিক নাট্য সম্প্রদায়ের গ্যালিলিও নাটকটি দেখেছিলাম। নাটকটি আজও মনে গেঁথে আছে। এ ছাড়া ঢাকা থিয়েটারের ধূর্ত উই নাটকটি চমৎকার। আমার কাছে অসাধারণ লেগেছে সেন্টার ফর এশিয়ান থিয়েটারের কমিউনিকেটর নাটকটি।প্রিয় সহশিল্পীপ্রায় ১৫ বছর ধরে একক নাটকই বেশি করা হচ্ছে। সহশিল্পী নিয়ে কাজ এর মধ্যে খুব একটা হয়নি। দলের একাধিক শিল্পীর সঙ্গে কাজ করা হয়েছে। সবার সঙ্গেই কাজ করতে ভালো লেগেছে। সবাই প্রিয়। তবে মোহাম্মদ বারী, সেলিম মাহবুব, সুজন ও প্রশান্ত হালদার—এদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বোঝাপড়াটা একটু ভালো হয়।নিয়মিত নির্দেশনায় যাওয়া...২০০১ সালে একটি পথনাটক করেছি। এরপর দীর্ঘদিন আর নির্দেশনা দেওয়া হয়নি। ২০০৭ সালে আমিনা সুন্দরী মঞ্চে আনি। এরপর আবার ২০০৯ সালে ছায়াচক্র নাটকটির নির্দেশনা দিই। ইচ্ছা যেহেতু থিয়েটার নিয়েই থাকার, তাই নির্দেশনাটা নিয়মিতই দিয়ে যেতে চাই। কেননা, অভিনয় কত দিন করব, তা তো বলা যাচ্ছে না।