৫০ দম্পতিকে নিয়ে ম্যাগাজিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০ দম্পতিকে নিয়ে ভালোবাসা দিবসের জন্য তৈরি হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ভালোবাসার যুগলবন্দী’। এই দম্পতিদের নির্বাচনের জন্য লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে চ্যানেল আই। অনুষ্ঠানটির পরিচালক অপু মাহফুজ জানান, আজ বুধবার থেকে লেখা আহ্বান করে চ্যানেল আইতে ঘোষণা প্রচার করা হবে। স্বামীর জন্য লেখার বিষয় ‘কেমন ভালোবাসো আমায়?’ আর স্ত্রীর জন্য ‘যেমন ভালোবাসি তোমায়’। সময় দেওয়া হবে সাত দিন। এখান থেকে সেরা ৫০টি দম্পতির লেখা চূড়ান্ত করবেন নির্মলেন্দু গুণ, আনিসুল হক, লুত্ফর রহমান রিটন, বিপাশা হায়াত ও অপি করিম।নির্বাচিত দম্পতিদের নিয়ে রাজেন্দ্রপুরে ব্র্যাকের প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। আর তা নিয়েই ১৪ ফেব্রুয়ারি চ্যানেল আইতে রাত ১০টায় প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠানটি।এটি গ্রন্থনা ও উপস্থাপনা করবেন অপু নিজেই।তিনি আরও জানান, লেখাগুলো নিয়ে এবারের অমর একুশে গ্রন্থমেলাতেই একটি বই প্রকাশিত হবে। আর পরবর্তী সময়ে সেরা তিনটি লেখা নিয়ে তৈরি হবে টিভি নাটক।