৫০ লাখ টাকা পুরস্কার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন একটি প্রতিযোগিতা শুরু হচ্ছে চ্যানেল আইতে। নাম ‘ফ্যান ক্লাব টুর্নামেন্ট’। এ প্রতিযোগিতার প্রকল্প পরিচালক এবং চ্যানেল আইয়ের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান ইবনে হাসান খান বলেন, ‘যেকোনো পরিবার, স্কুল, কলেজ, অফিস, ক্লাব কিংবা এলাকা থেকে সর্বোচ্চ পাঁচজন মিলে একটি দল গঠন করবে। এই দলগুলো নিয়ে শুরু হবে অডিশন পর্ব। এখান থেকে চূড়ান্তভাবে মনোনীত ২৬টি দল নিয়ে অনুষ্ঠিত হবে মূল প্রতিযোগিতা। প্রতিটি দলের নেতৃত্ব দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হবে একজন তারকাকে। প্রতিযোগিতার সেরা তিনটি দলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ৫০ লাখ টাকা। প্রথম দল ২৫ লাখ, দ্বিতীয় দল ১৫ লাখ ও তৃতীয় দল পাবে ১০ লাখ টাকা পুরস্কার।’তিনি জানান, এরই মধ্যে দলগুলোর নেতৃত্ব দেওয়ার জন্য আইয়ুব বাচ্চু, শাফিন আহমেদ, মৌসুমী, মোস্তফা সরয়ার ফারুকী, শমী কায়সার, নোবেল, ফেরদৌস, মোশাররফ করিম, তারিন, অপূর্ব, বিন্দু, তিশা, কুসুম শিকদার, ইমন, নওশিন, তিন্নি ও মিলার সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। আরও কয়েকজনের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। দু-এক দিনের মধ্যেই তাঁদেরও চূড়ান্ত করা হবে।প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনা করবেন মাহী বি. চৌধুরী ও লোপা। শিগগিরই শুরু হবে অডিশন পর্ব। পুরো প্রতিযোগিতা নিয়ে তৈরি হবে ৫২ পর্বের অনুষ্ঠান। আর তা প্রচারিত হবে চ্যানেল আইতে।