৫০০ জলদস্যুকে জ্যাকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপারস্টার জনি ডেপের কথা মনে হলেই এখন জলদস্যু জ্যাক স্প্যারোর চেহারাটা ভেসে ওঠে। কিন্তু বাস্তব জীবনে নৃশংস এই জলদস্যুর মতো নন জনি ডেপ। বরং অনেকের চেয়ে মানবিক মূল্যবোধের পরীক্ষায় অনেক বেশি নম্বর পাবেন তিনি। এই তো সেদিন জলদস্যুর ভূমিকায় অভিনয় করা ৫০০ জন অভিনেতাকে ওয়াটারপ্রুফ জ্যাকেট কিনে দিলেন তিনি। এ জন্য তিনি নিজের পকেট থেকে খরচ করেছেন ৬০ হাজার ডলার। বাকিংহ্যামশায়ারে পাইরেটস অব ক্যারিবিয়ান ছবির শুটিং হচ্ছিল। তীব্র শীতের মধ্যে পানিতে অভিনয় করতে গিয়ে অসাড় হয়ে যাচ্ছিল এই অভিনেতাদের শরীর। জনি ডেপ বুদ্ধি করে তখনই তাঁদের জন্য ওয়াটারপ্রুফ জ্যাকেট কেনার সিদ্ধান্ত নেন। একজন ক্রু বলেছেন, ‘ঘটনাটি আমাদের আরও বেশি কাজে উৎসাহিত করেছে, জনি হলিউডের সবচেয়ে ভালো মানুষদের একজন।’জনি সব সময়ই মানুষের মনের ভেতরটা বুঝতে চেষ্টা করেন, এটা তারই উদাহরণ। ওয়েবসাইট।