৫০০ পর্বে গুলশান এভিনিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল বৃহস্পতিবার বাংলাভিশনের চলতি প্রচারিত ধারাবাহিক `গুলশান এভিনিউ`র ৫০০তম পর্ব প্রচারিত হবে।এই পর্বে দেখা যাবে, জারা মা হতে চলেছে, কিন্তু সে সেই সন্তানকে জন্ম দিতে চাচ্ছে না। এই সন্তান নিয়ে তার একে একে দাদি, ফারাহ, লাবণী ও সাবিহার সঙ্গে বাগ&বিতণ্ডা হয়। সবাই জারাকে তার সন্তানের প্রয়োজনীয়তা বোঝানোর চষ্টো করে। কিন্তু জারা তার সদ্ধিানে্ত অটল থাকে।এদিকে আসেম বাড়ির সবাইকে জানায়, সে শায়লাকে ভালোবাসে এবং তাকেই বিয়ে করতে চায়। এরই মধ্যে খবর আসে আনসার মোল্লা শায়লাকে জোর করে গ্রামের বাড়িতে ধরে নিয়ে গেছে। শায়লাকে উদ্ধার করতে আসেম গ্রামের বাড়িতে যায়।এমনই নানা দ্বন্দ্ব-সংঘাত, সুখ-দুঃখ, ভালোবাসা, ন্যায়-অন্যায়, উদারতা-নিচতা এবং উত্থান-পতনের চালচ্চিত্র উঠে এসেছে গুলশান এভিনিউতে।নিমা রহমানের চিত্রনাট্য ও পরিকল্পনা এবং সতীর্থ রহমানের পর্ব পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুজাতা, তারিক আনাম খান, পারভীন সুলতানা দিতি, আতাউর রহমান, মিতা নূর, আলভী, প্রিসিলা পারভীন, নিসা, লীনা আহমেদ, জাহিদ হোসেন শোভন প্রমুখ।জানা গেছে, চ্যানেল কতর্ৃপক্ষের আগ্রহের ওপর ভিত্তি করে নাটকটির পর্ব সংখ্যা আরও বাড়ানোর চিন্তাভাবনা করছেন নির্মাতাপক্ষ।উলে্লখ্য, বাংলাভিশনে সপ্তাহের প্রতি বুধ থেকে শুক্রবার রাত নয়টা ৪৫ মিনিটে প্রচারিত হচ্ছে প্রতিদিনের ধারাবাহিক গুলশান এভিনিউ।