৬ বছর পর মৌসুমী-শাবনূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর পর আবারও একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় দুই নায়িকা মৌসুমী ও শাবনূর। ছবিটির নাম ‘কিছু আশা কিছু ভালোবাসা’। পরিচালক মোস্তাফিজুর রহমান। সম্প্রতি মৌসুমী ও শাবনূরের সঙ্গে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর হয়েছে বলেই জানিয়েছেন পরিচালক।মোস্তাফিজুর রহমান জানান, একজন প্রভাবশালী ব্যবসায়ী ও একজন বিশিষ্ট রাজনীতিবিদের দ্বন্দ্বকে ঘিরেই ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবিটির গল্প এগিয়ে যায়। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস। ২৫ জানুয়ারি থেকে টানা ১০ দিনের শিডিউল নিয়ে মৌসুমী ও শাবনূরের কাজ শেষ করা হবে বলেও জানিয়েছেন তিনি।‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবিটির সংগীত পরিচালক হিসেবে থাকবেন জে কে আহমেদ হুমায়ুনসহ আরও কয়েকজন। ছবির গল্পকার শচীন কুমার নাগ।উল্লেখ্য, বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় এই দুই নায়িকা সর্বপ্রথম একসঙ্গে অভিনয় করেন এফ আই মানিক পরিচালিত ‘দুই বধূ এক স্বামী’ ছবিতে। এ ছবিতে তাঁদের বিপরীতে অভিনয় করেছিলেন প্রয়াত চলচ্চিত্র অভিনেতা মান্না। এরপর সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় একসঙ্গে অভিনয় করেন ‘মোল্লা বাড়ির বউ’ ছবিতে। তৃতীয় এবং সর্বশেষ মৌসুমী ও শাবনূর অভিনয় করেন আবুল কালাম আজাদ পরিচালিত ‘বিয়াইন সাব’ ছবিতে। ছবিটি ২০০৬ সালে কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।