৬ মাসে ৫৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার ছবিপাড়া টালিউডে বাংলা ছবির বাজার চাঙা হচ্ছে। এত দিন হিন্দি ছবির দাপটে বাংলা ছবির বাজারে ছিল মন্দাভাব। এবার চিত্রটা পাল্টাচ্ছে। এক হিসাব থেকে জানা গেছে, গত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মুক্তি পেয়েছে ৫৬টি বাংলা ছবি। এর মধ্যে সুপারহিট হয়েছে সাতটি ছবি—শত্রু, ফাইটার, পাগলু, বাই বাই ব্যাংকক, এগারো, কাগজের বউ ও নৌকাডুবি। এগুলো ছাড়াও আরও তিনটি ছবি দারুণ বাণিজ্যিক সাফল্য পেয়েছে। ছবিগুলো হলো—তখন ২৩, নেকলেস ও জিও কাকা।