৬ লাখ ডলার তুললেন উইনফ্রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের ব্যবহার্য পুরোনো জিনিসপত্র বাড়ির আঙিনায় জড়ো করে বিক্রি করে দেওয়ার চল আছে যুক্তরাষ্ট্রে, যেটাকে বলে ইয়ার্ড সেল। সম্প্রতি এমনই এক উঠান-বিক্রির মাধ্যমে ছয় লাখ ডলার সংগ্রহ করেছেন অপরাহ উইনফ্রে। ব্যক্তিগত ব্যবহার্য শত শত জিনিস বেচে দিয়েছেন এই টিভি ব্যক্তিত্ব। আর বিক্রিলব্ধ টাকার পুরোটাই দান করে দিয়েছেন দাতব্য কাজে।
গত শনিবার এই নিলাম অনুষ্ঠিত হয়েছে। এতে ছিল ১৮ শতকের ষোড়শ লুইয়ের আমলের একটি আর্মচেয়ার, যেটি বিক্রি হয়েছে ৬০ হাজার ডলারে। এ ছাড়া প্রচ্ছদে উইনফ্রের ছবিওয়ালা একটি টিভি গাইড, ক্রিস্টাল ল্যাম্প, কুকুরের পোট্রেট থেকে শুরু করে চায়ের পেয়ালা পর্যন্ত বেচা হয়েছে। পিটিআই।