৬০ লাখ পাউন্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপতারকা ম্যাডোনা ৬০ লাখ পাউন্ড দিয়ে বিশাল এক ঘোড়ার খামার কিনেছেন। নিউইয়র্কের প্রসিদ্ধ হ্যাম্পটন এলাকায় এই খামার। আয়তন ৩০ একর। ‘ওয়াইল্ড ওশেন ফার্ম’ নামের এই খামারের বেশ নামডাক রয়েছে। ডিজাইনার কেলভিন ক্লাইনের সাবেক স্ত্রী কেলির কাছ থেকে ম্যাডোনা খামারটি কেনেন। একটি সূত্র জানায়, এত বড় ঘোড়ার খামারের মালিক হতে পেরে ম্যাডোনা বেশ রোমাঞ্চিত। ঘোড়ায় চড়ে বেড়ানো ম্যাডোনার একটি প্রিয় শখ। একবার ঘোড়া থেকে পড়ে তিনি আহত হয়েছিলেন। ওয়েবসাইট।