৬৮তম জন্মদিনে অমিতাভের ভক্তদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার পুরো মুম্বাই শহরটা বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারের দখলে। আজ একদিকে অমিতাভের ৬৮ বছরে পা দেওয়ার আনন্দ আর শচীনের ৪৯তম সেঞ্চুরির দিন। তাই আজ সাতসকাল থেকে অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাড়ি জুহুর প্রতীক্ষা ও জলসার সামনে ভক্তদের ভিড় লেগে যায়। দুটো বাংলোর সামনে যানচলাচল থেমে পড়ে।মুম্বাইয়ের বিভিন্ন এলাকা ছাড়াও ভারতের বিভিন্ন শহর থেকেও অনেক ভক্ত আজ মুম্বাই এসে ভিড় জমায় অমিতাভের বাসভবনের সামনে। ভক্তদের কেউ এসেছেন কেক নিয়ে, কেউবা আবার পেইন্টিং নিয়ে। আবার কেউ এসেছেন ৬৮টি তিন রঙা বেলুন নিয়ে। পরে বেলা ১১টা নাগাদ অমিতাভ বাড়ির বাইরে এসে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন। তখন কেউ একবার করে তাদের প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনকে ছুঁয়ে দেখার জন্য তাড়াহুড়ো শুরু করে। অমিতাভ ভক্তদের কাউকে নিরাশ করেননি। ভক্তদের সঙ্গে কথাবার্তা শেষে পরে অমিতাভ বচ্চন সাংবাদিকদের বলেন, ‘ঈশ্বর আমাকে যথেষ্ট দিয়েছেন। কাজ করারও অনেক ক্ষমতা দিয়েছেন। তাই যত দিন বাঁচব মানুষের জন্যই কাজ করে যাব।’ তিনি আরও বলেন, ‘সাতসকালেই শিবসেনাপ্রধান বালসাহেব ঠাকরে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।