৬৯-এ আবার বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রুস উইলিস
ব্রুস উইলিস

পর্দায় যেমন অদম্য ব্রুস উইলিস, তেমনই বাস্তব জীবনেও। তা না হলে যে বয়সে সরকারি চাকরিজীবীরা পেনশনের অর্থ দিয়ে ওষুধ কেনার পরিকল্পনা করেন, সে সময় ব্রুস উইলিস তাঁর সদ্য ভূমিষ্ঠ সন্তান নিয়ে ব্যস্ত সেলফি তোলার কাজে! ৬৯ বছর বয়সী এই অভিনেতা সম্প্রতি পঞ্চম কন্যাসন্তানের জনক হলেন। বর্তমান স্ত্রী এমা পেন উইলিসের সঙ্গে এটি ব্রুসের দ্বিতীয় মেয়ে। এর আগে প্রথম স্ত্রী ডেমি মুরের সঙ্গে ব্রুস উইলিসের আরও তিন মেয়ে রয়েছে।