৭ জানুয়ারি থেকে ক্যাম্পাস হিরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো কাজের প্রতিযোগিতায় হারিয়ে দাও, ছাড়িয়ে দাও—এই মূলমন্ত্র নিয়ে বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘ক্যাম্পাস হিরো’। জানা গেছে, প্রতিযোগিতার মূল উদ্দেশ্য তরুণদের মাঝে ইতিবাচক সামাজিক পরিবর্তনে অংশগ্রহণ এবং নেতৃত্ব প্রদান। তাদের মধ্যে সুপ্ত প্রতিভা যা তারা সমাজের মানুষের এবং দেশের মঙ্গলের জন্য পোষণ করে, তা আবিষ্কার করে তাদের পরিচয় করিয়ে দেওয়া। তাদের ক্যাম্পাস হিরো হিসেবে অভিহিত করা। সামাজিক দায়বদ্ধতা, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি এবং ঘোষণার মাধ্যমে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তা বাস্তবায়ন করে সমাজে ইতিবাচক পরিবর্তনে অংশ নেওয়া, জনমত সৃষ্টি করা, সাধারণ জ্ঞান আচরণ, শারীরিক সক্ষমতা, শিক্ষা কার্যক্রম, সহশিক্ষা কার্যক্রম, শিক্ষা-বহির্ভূত কার্যক্রম, স্টাইল অ্যান্ড ফ্যাশন গ্লামার, গান, উদ্ভাবনী ক্ষমতা, মানসিক দৃঢতার পরীক্ষা এবং সমাজ পরিবর্তনের জন্য প্রতিযোগীদের মধ্যে সত্যিকারের একটি উদ্যোগের সমন্বয় করার প্রচেষ্টা থাকবে বিভিন্ন রাউন্ডে।অনুষ্ঠানে মূল বিচারক হিসেবে থাকছেন আবদুল্লাহ আবু সায়ীদ, সিরাজুল ইসলাম চৌধুরী ও সৈয়দ মনজুরুল ইসলাম। তাঁদের পাশাপাশি প্রতিটি পর্বে অতিথি বিচারক থাকবেন। অনুষ্ঠানটি গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনা করছেন শাইখ ইমতিয়াজ। এটি চ্যানেল আইয়ে ৭ জানুয়ারি থেকে প্রতি শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় প্রচারিত হবে।