৭০ বছর পূর্তির চমক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭০ বছর পূর্তি উপলক্ষে কান চলচ্চিত্র উৎসবের ফটোকলে শিল্পী ও নির্মাতারা l ছবি: এএফপি

১৭–২৮ মে, ২০১৭

এক ছবিতে সিনেমা দুনিয়ার এত তারা! কে কবে আগে দেখেছে বলা মুশকিল। সত্যিই মোটামুটি অভাবনীয় ব্যাপার। ৭০ বছর পূর্তি উপলক্ষে এই অবিস্মরণীয় এক ঘটনাই কাল ঘটে গেল কান চলচ্চিত্র উৎসবের ফটোকলে।

নির্মাতা মাইকেল হানেকে, পেদ্রো আলমোদোভার, জেন ক্যাম্পিয়ন, ক্রিশ্চিয়ান মুঙ্গিয়ু—কে নেই ছবিতে? অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন ক্যাথরিন দানুভ, ইজাবেল উপার, নিকোল কিডম্যান, জুলিয়েত বিনোশ, ক্রিস্টফ ওয়ালটজ—আরও কত কত মুখ। সবাই আক্ষরিক অর্থেই এক তাঁবুর নিচে বসেছিলেন কাল।

জমায়েতটা এমনই বড় যে মেক্সিকোর খ্যাতিমান নির্মাতা আলেহান্দ্রো গনসালেস ইনাররিতু পর্যন্ত সেলফি ওঠানোর লোভ সামলাতে পারলেন না। বুঝুন অবস্থা!

কাল কানের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন ছিল প্রয়াত ইরানি নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির ২৪ ফ্রেমস ছবির প্রদর্শনীও। নিরীক্ষামূলক চলচ্চিত্রটিকেই বলা হচ্ছে আব্বাস কিয়ারোস্তামির শেষ ছবি।

গত সোমবার কান চলচ্চিত্র উৎসবে হয়ে গেল নিকোল কিডম্যান অভিনীত দ্য কিলিং অব স্যাকরেড ডিয়ার ছবির প্রদর্শনী। দিনের বেলা এ ছবির আনুষ্ঠানিক ফটোকলে অংশ নেন এই অভিনেত্রী। আর সন্ধ্যায় ছিলেন ছবির প্রদর্শনীতে। সন্ধ্যায় লালগালিচায় তাঁর সঙ্গে স্বামী সংগীতশিল্পী কেইথ আরবানের উষ্ণ উপস্থিতি নজর কাড়ে সবার। তাঁদের ঘিরে একটু পরপর জ্বলে উঠতে থাকে আলোকচিত্রীদের ক্যামেরার ফ্ল্যাশগুলো। কখনো কেইথের দিকে আহ্লাদিত হয়ে হাত বাড়িয়ে দিচ্ছিলেন নিকোল, কখনো আবার কেইথ কাছে এসে জড়িয়ে ধরছিলেন ভুবনমোহিনী স্ত্রীকে। গতকাল নিকোলের আরও একটি ছবির প্রদর্শনী হয় কান উৎসবে। ছবির নাম টপ অব দ্য লেক: চায়না গার্ল। সকালে এ ছবির ফটোকলেও উচ্ছল নিকোলের দেখা মেলে।  l ছবি: এএফপি